পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো!
রাশিয়া অভিযোগ করেছে, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এই অভিযোগ করেছেন বলে জানিয়েছে মস্কো থেকে প্রকাশিত দৈনিক ‘নাজাভিসিমা গেজেটা’।
















