আগামীকাল সকালে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মোরা’
প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে সন্ধ্যা ৬টায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।









