১৫ দিনের মধ্যে বাংলাদেশে আসবে ভিয়েতনামের চাল
ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান আগামী ১৫ দিনের মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত ট্রান ভ্যান খাও। আর তেমনটি হলে তখন থেকে দেশের বাজারে কমতে শুরু করতে পারে চালের দাম।
















