৭৮ হজযাত্রী রেখেই চলে গেল সৌদি বিমান
মোট ৭৮ জন হজযাত্রীকে রেখেই উড়ে চলে গেল সৌদি এয়ারলাইনের নির্ধারিত দুটি ফ্লাইট। শুক্রবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। নির্ধারিত ফ্লাইটগুলোর উড্ডয়নের সময় ছিল যথাক্রমে সন্ধ্যা ছয়টা ও সোয়া সাতটায়।
















