বাবার ‘সম্মতি’তে দ্বিতীয় বিয়ে করছেন কারিশমা
বেশ কিছুদিন ধরেই বি-টাউনে গুঞ্জন শোনা যাচ্ছে, দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না মিললেও, কারিশমার বাবা রণধীর কাপুর কিন্তু ইতিবাচক ইঙ্গিতই দিয়েছেন।
















