সোহেল মাহফুজকে ভারতীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেননি: ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, হোলি আর্টিজান হামলার ঘটনায় গ্রেপ্তার সোহেল মাহফুজকে ভারতের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেননি। বাংলাদেশের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এই হামলায় তাঁর জড়িত থাকার তথ্য মিলেছে।
















