বহুল আলোচিত মা-মেয়ের ওপর বর্বর নির্যাতন: স্ত্রী শাশুড়ি ও সহযোগীসহ তুফান ফের রিমান্ডে
বহুল আলোচিত বগুড়ায় মেয়েকে ধর্ষণের পর মা-মেয়ে বর্বর নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তুফান সরকার, তার স্ত্রী আশা সরকার, শাশুড়ি রুমি বেগম ও সহযোগী মুন্নার আরো বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
















