আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক- কাদের
এক বছর ধরে সহায়ক সরকারের দাবি তোলা বিএনপি নেতারা কেন আবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছেন সেটা বুঝতে পারছে না আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসলে কি চায় সেটাই জানতে চান তারা।
















