চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা আড়াই ঘণ্টা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। যে কারণে ওইদিন (বুধবার) দুপুর সোয়া ১টায় খেলা শুরু হওয়ার পর শেষ হয়েছিল ১ ঘণ্টা দেরিতে, সন্ধ্যা ৬টায়।

তৃতীয় দিন যে আড়াই ঘণ্টা বৃষ্টিতে ভেসে গিয়েছিল, এ কারণে বাকি দুইদিন খেলা শুরু হবে আধা ঘণ্টা আগে, অর্থ্যাৎ সকাল সাড়ে ৯টায়। সাধারণত খেলা শুরু হওয়ার কথা ছিল ১০টায়।

আজ সকালে নির্ধারিত সময়েই মাঠে নেমেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। তবে আজকে স্কোরবোর্ডে কোন রান যোগ না করেই মোস্তাফিজের বলে প্যাভিলিয়নে ফেরেন ন্যাথান লায়ন। ৩৭৭ রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এতে তারা লিড পায় ৭২ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পরে টাইগার ব্যাটসম্যানরা। লায়ন এই ইনিংসেও নেন ৫ উইকেট।