’বিএনপি নেতারা ত্রাণ দিতে নয়, ফটোসেশন করতে যান’- এই মন্তব্যটি গত এক সপ্তাহে একাধিকবার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি নিজেই ত্রাণ দিতে গিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন বেশি।
নীলফামারীতে ত্রাণ দিতে গিয়ে বিশাল ভুরিভুজ করেছেন গতকাল সকালের নাস্তায়। দুর্গত এলাকার মানুষেরা দুইবেলা শুকনা খাবারও যেখানে পাচ্ছে না, সেখানে সকালের নাস্তায় গরু ভুনা, মুরগির মাংস, ডিম ভাজি দিয়ে পরাটা খেয়েছেন দলবল সহকারে। শুধু তাই নয় টেবিলে ছিল আঙ্গুর, আপেলও!
ওবায়দুলের নাস্তার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগী মানুষের এলাকায় গিয়ে ভুরিভুজের।
একজন লিখেছেন, "সকালে সার্কিট হাউজে ত্রাণ বিতরণের আগে উনাদের নাস্তা খাওয়ার বহর দেখে মনে হচ্ছে,উনারা ত্রান বিতরনে যান নাই, পিকনিকের ফাঁকে ত্রান বিতরন করতে গেছেন ।"





