শুটিং শেষে মুম্বাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় দুই ভারতীয় টিভি অভিনেতার। দুই অভিনেতার নাম গগন কং এবং অরজিৎ লাভানিয়া। এই ঘটনায় ভারতীয় টেলিভিশন জগতে নেমে এসেছে শোক।
মহাকালী-অন্থ হি আরম্ভ হ্যায়- এর দুই অভিনেতাআ গুজরাটের উম্বারগাঁওয়ে দুদিনের জন্য শুটিংয়ে গিয়েছিলেন। সেখানে থেকে ফেরার পথেই তাদের গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা মারেন। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুই অভিনেতা।
পৌরানিক সিরিয়ালটিতে ইন্দ্রর ভূমিকায় অভিনয় করতেন গগন কং, নন্দীর চরিত্রে ছিলেন অরিজিৎ লাভানিয়া। সিরিয়ালের দুই অভিনেতার আকস্মিক এই মৃত্যুতে শোকস্থব্ধ শোয়ের প্রযোজক সিদ্ধার্থ কুমার তিওয়ারি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন সিদ্ধার্থ।
ঘটনাস্থলে গিয়ে পুলিশের কর্মকর্তা জানান, গাড়ির মধ্যে থেকে বিয়ারের ক্যান ও বিভিন্ন স্ন্যাক্সের প্যাকেট উদ্ধার করেছেন তারা। ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। আপাতত দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিও।





