রাস্তার ধারে ভাসমান দোকানিরা আনারস ও তরমুজ কেটে সুন্দর করে প্লেটে সাজিয়ে রেখে বিক্রি করছেন। বিক্রি হচ্ছে বরফ দেওয়া ফলের শরবত। রসালো আনারস বা লাল তরমুজ গরমে-যানজটে ক্লান্ত নগরবাসীর জিভে জল আনে! ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পথ চলতি মানুষজনই, বিশেষ করে নিম্নআয়ের মানুষজন এসব খাবার খান। অপরিচ্ছন্ন পরিবেশ ও অস্বাস্থ্যকরভাবে বিক্রি হওয়া এসব খাবার গ্রহণের কারণে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। মৌসুমি ফলের মধ্যে আনারস এবং তরমুজ বন্দরনগরীর প্রায় প্রতিটি এলাকায় কেটে পিস করে বিক্রি করা হচ্ছে।

অস্বাস্থ্যকর পরিবেশে যেমন বিক্রি হচ্ছে, তেমনি এসব ফল ধোয়ার জন্য ব্যবহৃত হচ্ছে নোংরা পানি। কেটে রাখা ফলের ওপর উড়ে উড়ে বসছে মাছি, পড়ছে ধুলাবালি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাস্তার ধারের এইসব ফল, খাবার, শরবত বিভিন্ন অসুখ, বিশেষ ডায়রিয়ার জন্য অনেকাংশেই দায়ী।