আইন মন্ত্রণালয় থেকে প্রভাব বিস্তার করে খালেদা জিয়ার মামলার রায়ের কপি আটকে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)দুপুরে সুপ্রিম কোর্ট বারের সামনে এক প্রতিবাদ কর্মসুচিতে এমন কথা বলেন তিনি।

প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষন করে খোকন বলেন, মাননীয় প্রধান বিচারপতি খালেদা জিয়ার রায়ের সার্টিফাইট কপি আমাদের হাতে দিতে ব্যবস্থা নিন।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি না দেয়া পর্যন্ত আইনজীবীরা মাঠে থাকবে। আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি তিনদিন খালেদা জিয়ার মুক্তির দাবিদে সুপ্রিম কোর্টসহ দেশের সকল জেলা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও প্রতিবাদ সভার নতুন কর্মসূচি ঘোষণা করেন এই আইনজীবী নেতা।

এছাড়া কর্মসুচিতে উপস্থিত ছিলেন আইনজীবী তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অংশ আইনজীবী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বদরুদ্দোজা বাদল, উম্মে কুলসুম রেখা, শামীমা সুলতানা দিপ্তী, মতিলাল ব্যাপারী, মির্জা আল মাহমুদ প্রমুখ