ব্যারিস্টার নাজমুল হুদাকে আত্মসমর্পণের নির্দেশ
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে বিচারিক নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া চার বছরের সাজার বিষয়ে আগামী রবিবার আদেশ দেয়ার বিষয়ে সময় নির্ধারণ করা হয়েছে।
















