‘জেলখানায় গুলশানের সুবিধা দেওয়া সম্ভব নয়’
উচ্চ আদালতের নির্দেশে অবশ্যই খালেদা জিয়াকে ডিভিশন দেওয়া হয়েছে। তিনি এই ডিভিশন পাবেন জেল কোড অনুসারে। তাকে তো আর জেলখানায় গুলশানের সুবিধা দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
















