কর্মসূচি পালনে বিএনপির সক্ষমতা নেই: কাদের
খালেদা জিয়া কারাগারে থাকলেও বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে। পাশাপাশি বিএনপি নির্বাচনে আসবেই, তাদের সাথে আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
















