‘আন্দোলনের ব্যর্থতার জন্য বিএনপির সব নেতাদের পদত্যাগ করা উচিত’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গত ৮ বছরে আট মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি। আন্দোলনের ব্যর্থতার জন্য বিএনপির টপ টু বটম সব নেতাদের পদত্যাগ করা উচিত।
















